বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৯৯৯ নম্বরে ফোন কলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

৯৯৯ নম্বরে ফোন কলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

অস্ত্রসহ দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য জানায় এলাকাবাসী। পরে এলাকাবাসী অবস্থানরত স্থান‌টি ঘেরাও করে রাখলে পু‌লিশ গিয়ে ডাকাত বেলালকে(৩৮ অস্ত্রসহ গ্রেফতার করে।

বুধবার ( ২২ নভেম্বর ) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

পু‌লিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কোয়ারিয়া আট নম্বর ওয়ার্ড থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তি ঘোরাফেরা করছে।

অস্ত্রধারীরা যে বাড়িতে অবস্থান করছে সে বাড়িটি এলাকার লোকজন ঘেরাও করে রেখেছে। এমন তথ্য জানিয়ে কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাসুদ রানা। কনস্টেবল মাসুদ তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই মিজানুর রহমান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানার একটি দল ঘটনাস্থল গিয়ে বেলাল ডাকাতকে দেশীয় তৈরি পাইপ গান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানাযায়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা‌নো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com