সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধানমন্ডী থেকে নির্যাতনের শিকার গৃহকর্মী উদ্ধার

ধানমন্ডী থেকে নির্যাতনের শিকার গৃহকর্মী উদ্ধার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক গৃহকর্মী উদ্ধারের আকুতি জানায়। পরে খবর পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গৃহকর্মীর নাম সুমি আক্তার (২০)।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।


তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সুমি আক্তার নামের এক গৃহকর্মী বলে, ‘আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।’ এমন আকুতি জানিয়ে নিজের অবস্থান সম্পর্কে জানায় ওই গৃহকর্মী। পরে রাজধানীর ধানমন্ডীর রোড নম্বর ১১ রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

৯৯৯ এ কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। কনস্টেবল মঞ্জুর তাৎক্ষণিকভাবে ধানমন্ডী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলে। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার উপ পরিদর্শক (এসআই) আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।


সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমি নামে বিশ বছর বয়সী গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেয়। এ বিষয়ে উদ্ধারকৃত গৃহকর্মী এবং তার বাবা-মা পরবর্তী আইনী পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনিচ্ছা প্রকাশ করেন। ধানমন্ডী থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুজ্জামান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com