বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে যুবলীগ। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা যুবলীগের উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। মুজিব শতবর্ষ উপলক্ষে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের উদ্যোগে জেলার ৫টি উপজেলায় ৫ হাজার ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রহিদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, গাছ লাগানো হচ্ছে; আপনারা এ গাছের যত্ন নেবেন। গাছ আমাদের পরম বন্ধু।

একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া। তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। গাছগুলো বড় হলে ঠাকুরগাঁও শহরসহ উপজেলার মানুষের নজর কাড়বে ও সৌন্দর্য বৃদ্ধি করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com