মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভয় ভীতি সৃষ্টি করতেই আদালতে ককটেল হামলা- হারুন

ভয় ভীতি সৃষ্টি করতেই আদালতে ককটেল হামলা- হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএবি)’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএবি)’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএবি)’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিচারক ও আইনজীবিদের ভয় দেখাতে আদালতেও ককটেল হামলা করা হচ্ছে।

মঙ্গলবার ( ২১ নভেম্বর ) দুপুরে রাজধানীর মোন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোয়েন্দা প্রধান বলেন, গতকাল সোমবার বিএনপির মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিলো। সেখানেও নাশকাতিরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিচারকদের ভয় দেখানোর জন্য চার তলা থেকে ককটেল নিক্ষেপ করেছে। যদিও কোনো হতাহত হয় নি। ডিবি টিম তাৎক্ষণিক সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আনা হয়েছে। এছাড়া উপস্থিত অন্যান্যদের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। যারা প্রধান বিচারপতির বাস ভবনে ককটেল নিক্ষেপ করতে পারে। বাসায় হামলা করতে পারে। তারা আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে। কারা এ সকল কাজ করেছে আমরা সবার নাম পেয়েছি।

সামনের দিনে আরও বড় হামলার আশংকা আছে কি না, আর নাশকতার নির্দেশনা দেশের বাইরে থেকে এসেছে কি-না  জানতে চাইলে গোয়েন্দা প্রধান বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেক কে আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে, আগুন লাগানো তাদের দায়িত্ব। তারা আগুন লাগানের পরে সিনিয়র নেতাদের পাঠানোর নির্দেশনা আছে। নাশকতাকারিরা আগুন লাগানোর পর ছবি ভিডিও পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। তার মধ্যে তারা লন্ডনের কথা বলেছে, ঢাকায় সিনিয়রদের কথাও বলেছে। সবার কথাই বলেছে।

নাশকতাকারীরা আগুন লাগানোর পরে অনুতপ্ত কি না জানতে চাইলে, নাশকতাকারীরা অনেক দিন ধরে এই কাজটি করছে। তারা জানতে চায় এটার শেষ কোথায়। বাসে আগুন লাগাচ্ছে। ককটেল নিক্ষেপ করছে। তাদের সঙ্গে অনেকে গ্রেফতার হচ্ছে। কিন্তু তাদের জামিনের জন্য কেউ কাজ করছে না। এমকি যিনি বাসে আগুন লাগাচ্ছে সে গ্রেফতার হলে তাকে জামিন করতে কেউ এগিয়ে আসবে কি না, এই বিষয়টি ভেবেই তারা হতাশা প্রকাশ করেছে। তবে সাধারণ মানুষের সম্পদে আগুন লাগিয়ে দেখিয়ে বেড়ানোর মতো ঘটনা না। এখানে একজন মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ এই নাশকতা পছন্দ করছে না। আমরা বারবার বলছি নাশকতা সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ পিছিয়ে যাবে। আর তারা বড় ভাইদের খুশি করা বা কোনো পদে বসার জন্য এটা ভুল কাজ। এটা ফৌজদারি অপরাধ। তাই এই কাজ করে তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদের গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com