সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকায় একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ঢাকায় একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত ফয়সাল আফতাব
গ্রেফতারকৃত ফয়সাল আফতাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম ফয়সাল আফতাব (৫০)।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি বলেন, এটিইউয়ের একটি আভিযানিক দল সোমবার ডিএমপির ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফয়সাল আফতাবকে গ্রেফতার করা হয়। ফয়সাল একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন আরও বলেন, আসামি ফয়সাল গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফয়সাল আফতাবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার ফয়সাল আফতাবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com