বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

নিজস্ব প্রতিবেদক-          

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। সেখানে তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ করতে থাকে। সেখানে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়৷ পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও সড়ক থেকে রোড ডিভাইডার সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এছাড়া হরতালে সমর্থনে সকাল ৮টার দিকে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব ঝটিকা মিছিল হয়েছে।

সকাল সাড়ে ৭ টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে মিছিল হয়েছে।

বগুড়ার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের যানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com