মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
বরিশালে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪ জনকে জরিমানা

বরিশালে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪ জনকে জরিমানা

বরিশালের গৌরনদীতে সোমবার স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪ জন মোটর সাইকেলের আরোহীকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড,গৌরনদী-পয়সারহাট সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জন পথচারী, ৫টি মোটর সাইকেলের আরোহীকে ৭ হাজার ২শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সড়কে পথচারীদের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com