বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে ঘণ্টাব্যাপী পুলিশ-বিএনপি সংঘর্ষ

সুনামগঞ্জে ঘণ্টাব্যাপী পুলিশ-বিএনপি সংঘর্ষ

সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ বিপুল পরিমাণে টিয়ারশেল নিক্ষেপ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। 

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে হরতাল সমর্থনে বিএনপির নেতাকর্মীরা আরপিনগর এলাকা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এসে পিকেটিং করার জন্য অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ শুরু হলে আরপিনগর ও জামতলা এলাকায় বিএনপি সমর্থকরা ছড়িয়ে পড়েন। দুই এলাকা থেকে প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষ চালায় বিএনপি সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউন্ড টিয়ারশেল গ্যাস ছোড়া হয়েছে পরে বলতে পারব। এখনও পুলিশ অভিযানে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com