বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন

নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদক-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে বোয়ালমারী পৌর বাজারে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বোয়ালমারী’র প্রাণকেন্দ্র চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তভ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তায় এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এই দেশের জনগণের ভোটে। আপনারা জানেন, আমি গত ১৫ বছর ধরে মানুষের কাছে, মানুষের পাশে থেকে ফরিদপুর-১ আসনে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এই তিন উপজেলার জনপদের পথে প্রান্তরে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে সাধারণ মানুষের জন্য কাজ করছি। সেই কাজ আরও বেশি করে করা যাবে যদি জাতীয় সংসদে একজন এমপি হিসেবে যাওয়া যায়।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দোলন বলেন, আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ মনোনয়ন ফরম সংগ্রহ করে এই ফরম বিতরণের উদ্বোধন করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেন বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন।

তিনি বলেন, আমি একটি কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি রাজি-খুশি থেকে আমাকে আদেশ করেন, নির্দেশ দেন তাহলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করব। এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মী দু’হাত উচু করে এবং ‘দোলন ভাইকে এমপি চাই’ স্লোগানে মুখরিত করে স্বতঃফূর্ত সমর্থন জানান।

শোভাযাত্রায় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান সিকদার) আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকলীগের সদস্য মো. মুরাদ সিকদার, আলফাডঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি কামরুজ্জামান কদর, মকিবুল হাসান মক্কা, টগরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, কৃষকলীগ নেতা মো. শাহিন, মো. রইচ উদ্দিন, ছাত্রলীগ নেতা শামীম মৃধাসহ উপজেলার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com