বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘূর্ণিঝড় ’মিধিলি’ নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার

ঘূর্ণিঝড় ’মিধিলি’ নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার-

ঘূর্ণিঝড় ’মিধিলি’র কব‌লে প‌রে গভীর সমু‌দ্রে হা‌ড়ি‌য়ে যাওয়া ১৮ জে‌লে‌কে জী‌বিত ক‌রে‌ছে কোস্ট গার্ড।

শ‌নিবার  (১৮ ন‌ভেম্বর) কোস্ট গার্ড মি‌ডিয়া উইংয়ের পরিচালক  লে: কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

তি‌নি জানান, কক্সবাজার গভীর সমুদ্র থেকে ঘূর্ণিঝড় ’মিধিলি’র কবলে পড়ে নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করছে কোস্ট গার্ড জাহাজ ’মনসুর আলী’।

এর আ‌গে গতকাল  শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’  উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে  বিকাল ৩টায় উপকূল অতিক্রম সম্পন্ন করে এবং দুর্বল হয়ে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করে।
পে‌রে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থা‌কে।

প‌রে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর (পুন:) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর পুন: ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হ‌য়ে‌ছি‌লো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com