শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আনসারুল্লাহ বাংলা’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

আনসারুল্লাহ বাংলা’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি) এর এক  জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

শনিবার (১৮ নভেম্বর) এটিইউ মিডিয়া উইং থেকে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন বেতকা এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি) সদস্য জাহিদ হাসান (২৭) কে গ্রেফতার করে।

আরও জানা যায়, গ্রেফতারকৃত জাহিদের নিকট থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২ টি সীম কার্ড ও উগ্রবাদী পুস্তিকা জব্দ করেছে এটিইউ।

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে এটিইউ কে জানিয়েছে যে, সে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্য এবং এসংক্রান্ত বেশ কিছু দালিলিক প্রমানও দিয়েছে। সে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরী করত। সে তার সহযোগী অন্যান্য আইডির সাথে এনক্রিপ্টেড গ্রুপে উগ্রবাদী পোস্ট, প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হবার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশ বিরোধী পরিকল্পনা করে আসছিল। ফেইসবুক আইডির মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি) এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ সরকার বিরোধী ষড়যন্ত্র সংক্রান্তে বিভিন্ন লিংক পাওয়া গিয়েছে এবং এর মধ্যে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা রয়েছে।

গ্রেফতারকৃত জাহিদ হাসান (২৭) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা দায়ের প্রকৃয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com