মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভাঙ্গায় অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্য নিহত

ভাঙ্গায় অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক-

ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া চালকসহ আরও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। আহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ফরিদপুরের মধুখালীর উদ্দেশে রওনা হন পুলিশের পাঁচ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকা পড়েন। সিএনজি অটোরিকশাটি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com