বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক আল আমিন তালুকদারে পিতা নিজাম উদ্দিনের মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক আল আমিন তালুকদারে পিতা নিজাম উদ্দিনের মৃত্যু বার্ষিকী আজ

ডিবিসি টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি আল আমিন তালুকদারে পিতাও নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নলছিটি ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ।

২০১৯ সালের এই দিনে ৭২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা নলছিটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দেশ স্বাধীনের পর এলাকায় শিক্ষাবিস্তারের জন্য যে ক’জন তরুন ও যুবক শহরের প্রাণকেন্দ্রে ১৯৭২ সালে নলছিটি ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে নিজাম উদ্দিন তালুকদারের অবদান অন্যতম।

পরবর্তীতে কলেজটির উন্নয়নে তিনি তার জীবনের মূল্যবান অনেকটা সময় ব্যয় করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু তিনি ওই কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। ২০০৯ সালে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে নিজাম উদ্দিন তালুকদার বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সারাজীবন পরোপকারী ও সাদা মনের একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার তার প্রয়াত বাবা নিজাম উদ্দিন তালুকদারের রুহের মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com