রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাবলেট রুম ভাড়া নেওয়ার নামে চুরি, গ্রেফতার  ১

সাবলেট রুম ভাড়া নেওয়ার নামে চুরি, গ্রেফতার  ১

গ্রেফতারকৃত রনো মিয়া (২৩)
গ্রেফতারকৃত রনো মিয়া (২৩)

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে সাবলেট রুম ভাড়া নেওয়ার নাম করে চুরি করার অভিযোগে মো. রনো মিয়া (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনো ফরিদপুর জেলার সদরপুর থানার পশ্চিম শ্যামপুর গ্রামের আব্দুল মান্নান কাজীর ছেলে।

রোববার (১২ নভেম্বর) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাবলেট ভাড়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন রুবেল ফকির। সেই বিজ্ঞাপন দেখে গত ৭ নভেম্বর রুম ভাড়া নিতে আসেন রনো।

রুম পছন্দ হয়েছে উল্লেখ করে তিনি রাতে সেখানেই থেকে যান। তার কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে রুম ভাড়া দেওয়া ব্যক্তিদের জানান তিনি সকালে দেবেন।

কিন্তু তারা সকালে ঘুম থেকে উঠেই দেখেন রনো নেই। এবং টেবিলে থাকা তার মোবাইলফোন, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আরও মূল্যবান জিনিসপত্রও নেই। বাইরে থেকে রুম বন্ধ করে রনো পালিয়ে গেছেন। পরে থানায় মামলা করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুরের ৬০ ফিট থেকে রনোকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা মোবাইলফোন ও অন্যান্য মালামাল সাভার থেকে জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com