রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার দুই আসামি গ্রেফতার

২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার দুই আসামি গ্রেফতার

পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

২৮ অক্টোবর রাজনৈতিক দলের সমাবেশ চলাকালে রাজধানীর নয়াপল্টনে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার  করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

শনিবার (১১ নভেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত ফেনী ও চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৭ ও র‍্যাব-৫।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত-পূর্বক গ্রেফতার করা হয়।

তিনি বলেন, শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার  করে র‍্যাব-৫ এর একটি দল।

একই দিনে ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতার করে র‍্যাব-৭ এর একটি দল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com