বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৪ দিন পর ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

৪ দিন পর ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

  নিজস্ব প্রতিবেদক-

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র চারদিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৫ নভেম্বর ভোরে বন্ধ হয়ে যায় কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি। এরপর ক্রুটি সারিয়ে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রের প্রথম ইউনিটের (এক নম্বর) উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু পর থেকেই ৪৮০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে এ কেন্দ্র থেকে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রর উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ নভেম্বর ভোরে এ কেন্দ্রের দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ক্রুটি মেরামত করে বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিটের উৎপাদনও স্বাভাবিক হবে।

গত বছরের ১৭ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি বন্ধ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। পর্যায়ক্রমে ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com