শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ইউরোপে লিগে প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল

ইউরোপে লিগে প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল

তুলুজের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।
তুলুজের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।

ডেস্ক রিপোর্ট – 

চলতি মৌসুমে ইউরোপা লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পেলো লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তুলুজের মাঠে দুর্দান্ত খেলেও হারতে হলো প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। ম্যাচের ৩৬তম মিনিটে লিভারপুরের জালে প্রথম লক্ষ্যভেদ করেন তুলুরেজ মিডফিল্ডার অ্যারন ডোনাম। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে একাই গোলবক্সে ঢুকে দারুণ এক শটে লিভারপুলের জালে বল জড়ান তিনি।

দলকে সমতায় ফেরানোর জন্য পাল্টা কয়েক দফা আক্রমণ চালায় লিভারপুল। কিন্তু সফলতা পায়নি দ্য রেডসরা। অবশেষে ১-০ ব্যবধানে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোল হজম করতে হলো লিভারপুলকে। ম্যাচের ৫৮তম মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন থিজস দালিঙ্গা।

লিভারপুল প্রথম গোলের দেখা পায় ৭৪তম মিনিটে (২-১)। তাও আবার আত্মঘাতী গোল। এর ২ মিনিট পর ফের লিভারপুলের জালে বল জমা করে তুলুজ। এবার দলকে এগিয়ে দেন (৩-১) ক্যামেরুনের ফরোয়ার্ড ফ্রাঙ্ক মেগ্রি।

ম্যাচের শেষের দিকে দলকে পয়েন্ট ভাগাভাগি করার কিছুটা আশা দেখিয়েছিল লিভারপুলের ফরোয়ার্ড দিয়ােগো জোতা। ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমান (৩-২) পর্তুগালের তারকা ফুটবলার।

কিন্তু শেষ রক্ষা হয়নি। যদিও তৃতীয়বারের মতো তুলুজের জালে বল জড়িয়েছিল লিভারপুল। এলিস্টারের হাতে বল লাগায় (হ্যান্ডবল) গোলটি বাতিল করে দেন রেফারি। অবশেষে মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো লিভারপুলকে।

বর্তমানে চার ম্যাচ খেলে ৩ জয় আর এক হারে ৯ পয়েন্ট ই-গ্রুপের শীর্ষে রয়েছে লিভারপুল। অপরদিকে সমান ম্যাচ খেলে দুই জয়, এক হার আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুলুজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com