বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নরসিংদীতে মাদক পাচার করতে এসে ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

নরসিংদীতে মাদক পাচার করতে এসে ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল সেট ও একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের জাবেদ আলীর ছেলে মো: আজির উদ্দিন (২৭), তার সহকারী একই থানার মুফতিরগাঁও গ্রামের সানুর আলীর ছেলে মো: মিনার (২১), মাইক্রোবাস চালক সিলেট এর মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের মো: নূর মিয়ার ছেলে মো: আজাদ মিয়া (৩৪) ও একই থানার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মাইক্রোবাস চালক মো: নোমান আহম্মেদ বকুল (৩২)।সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) তোফাজ্জল হোসেন, উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক, সহকারী উপ পরিদর্শক দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকায় মোল্লা স্পিনিং সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় সেখান থেকে একটি মাইক্রোবাসে তল্লাশী করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চারজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা ইয়াবা পাচারের জন্য সিলেট থেকে হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদী প্রবেশ করছিল। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com