সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রামগড়ের কালাডেবা বাজারে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই

রামগড়ের কালাডেবা বাজারে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা বাজারে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।স্থানিয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা বাজারের দক্ষিণ পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কামাল উদ্দিন ও সেরাজুল হকের দুটি ঘরের ৯জন বাড়াটিয়ার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।যার মধ্যে ১টি ব্যাকারী, ২টি কিটনাশক, ১টি শেলুন, ১টি ফার্নিচার দোকান, ১ টি গোড়াউন ও ১টি মুদি দোকান রয়েছে।স্থানীয় কাউন্সিলর আবুল বশর জানান, মধ্যেরা তে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অন্যথায় আরো ভয়াবহ হতে পারতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।এদিকে খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদোরুদ্দোজা ও রামগড় পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগীরায় আশ্বস্থ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com