বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম ইকবাল

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম ইকবাল

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল
বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট – 

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার সত্যিই বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। তিনি কবে আবার দলে ফিরতে পারবেন, সে সম্পর্কে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে থাকতে পারছেন না তামিম ইকবাল।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।

২০ নভেম্বরের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই টেস্টের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এরই মধ্যে জানা গেছে, তামিম ইকবাল এই স্কোয়াডেও থাকছেন না।

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তামিম ইকবাল বিষয়ে কোনো নতুন তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের কাছে তার (তামিম) বিষয়ে কোনো আপডেট নেই। যে কারণে এখনই কিছু বলা যাচ্ছে না।’

তবে, বিসিবির ভিন্ন একটি সূত্র জানিয়েছে, তামিম বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন এবং নিউজিল্যান্ড টেস্টের দলে যে থাকবেন না, সেটা জানিয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com