বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাহাড়ের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

পাহাড়ের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে করোনা ভাইরাস নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য হােম কোয়ান্টাইনে থাকা নিন্মবিত্ত , গরিব , অসহায় , এবং দুস্থ জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ( খাগড়াছড়ি সদর জোন ) । সোমবার (২৯ জুন) সকালে প্রদীবপাড়াসহ নীলকারবারীপাড় , হরিমঙ্গলপাড়া , তালতলা এবং ফাতেমানগর এলাকায় অসহায় দুস্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মােঃ জাহিদুল ইসলাম , পিএসসি ।

এ সময় তিনি করােনা ভাইরাস রােধকল্পে অঘোষিত লক ডাউনে থাকা প্রায় ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং অসহায়দের খোঁজ খবর নেন । এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন উপ – অধিনায়ক মেজর চৌধুরী মােহাম্মদ ফাহিম আশরাফী , পিএসসি এবং পানছড়ি সাবজোন কমাণ্ডার ক্যাপ্টেন মোঃ আহসান হাবীব ।

ত্রাণ বিতরণের সময় জোন কমান্ডার অতি জরুরি প্রয়ােজন না হলে কাউকে বাইরে না আসার জন্য এবং সরকারী সকল বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরােধ করেন । এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা , বারবার সাবান দিয়ে হাত ধােয়া এবং বাইরে আসলে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন ।

তিনি সাংবাদিকদের জানান , খাগড়াছড়ি সদর জোন যেকোনাে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত – মানবতার সেবায বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে । শান্তি , সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে । আর্থ – সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা , চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

তিনি আরও বলেন , পাহাড়ের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মােকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে , সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com