বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টেকনাফ সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক জব্দ করেছে বিজিবি

টেকনাফ সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক জব্দ করেছে বিজিবি

ডেস্ক রিপোর্ট-

টেকনাফ সীমান্তে পৃথক দুটি পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা এবং ২.১২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ নভেম্বর)  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বরফকল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিকদল কেওড়া বাগানের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত সাড়ে ১১ টায় ২ জন ব্যক্তিকে পোটলা হাতে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি তাদের হাতে থাকা পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগে ঘন কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহলদল পোটলাটি উদ্ধার করে তার ভেতর থেকে ২.১২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।

এর আগে, গত ৫ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারীরা পাচারের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান টেকনাফের নাজিরপাড়া আলী আকবরের ঘের নামক এলাকায় লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র নাজিরপাড়া ও সাবরাং বিওপির আভিযানিকদল বর্ণিত এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ঘন কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

অধিনায়ক বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com