শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
এম আর ১৫ ফাউন্ডেশন’এ নির্বাচিত পাঁচ জনকে পাঁচ তারকা হোটেলে খাওয়াবেন মুশফিক

এম আর ১৫ ফাউন্ডেশন’এ নির্বাচিত পাঁচ জনকে পাঁচ তারকা হোটেলে খাওয়াবেন মুশফিক

আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে বিশেষ ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রহিম । এই দিন স্মরণীয় করে রাখতে এক বিশেষ ঘোষণায় মুশফিক জানিয়েছেন, তিনি শিগগির তাঁর স্বপ্নের ‘এমআর১৫ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।ফেসবুক লাইভে ভক্তদের কাছে এই ফাউন্ডেশনের লোগোর নকশা আহ্বান করেছেন মুশফিক। লোগো নকশার এই প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ভক্তের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিক।তিনি বলেছেন, ‘যেহেতু ক্যারিয়ারজুড়ে আপনারা আমার শক্তি ছিলেন। আপনাদের কাছে এমআর১৫ ফাউন্ডেশনের একটি লোগো নকশা আহ্বান করছি। পাঠানো নকশা থেকে আমি সেরা পাঁচটা নির্বাচন করব। এই পাঁচজন ঢাকায় যেকোনো একটি পাঁচ তারকা হোটেলে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন। সেটি অবশ্যই করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। পাঁচজনের মধ্যে (চূড়ান্ত বিজয়ী) একজন আমার অটোগ্রাফসহ জার্সি পাবেন। তার লোগোটি আমার এমএর১৫ ফাউন্ডেশনের লোগো হিসেবে ব্যবহার হবে।’

কবে, কোথায়, কত দিনের মধ্যে লোগো পাঠাতে হবে, শিগগির সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেবেন মুশফিক। বিশেষ এই দিনে ১৫ বছরের দীর্ঘ যাত্রায় যাদের পাশে পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, ‘ঠিক এই দিনে ১৫ বছর আগে লর্ডসে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আপনাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমতে যতটুকু অর্জনের সুযোগ হয়েছে, প্রাণ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। যাত্রাটা খুব একটা সহজ ছিল না। পুরো যাত্রায় যারা আমার সঙ্গে ছিলেন, নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’


মুশফিকের আশা, সামনের দিনগুলোও তিনি রাঙাবেন সাফল্যের রঙে, ‘আমার জন্য দোয়া করবেন। গত ১৫ বছর যেভাবে দিতে পেরেছি, সামনে যেন তার চেয়ে ভালো কিছু ইনিংস উপহার দিতে পারি। বিশ্বের দরবারে বাংলাদেশকে যেন আরও সম্মানিত করতে পারি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com