বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবরোধ শুরুর আগেই ৯ টি বাস পুড়ল দূর্বৃত্বরা

অবরোধ শুরুর আগেই ৯ টি বাস পুড়ল দূর্বৃত্বরা

নিজস্ব প্রতিবেদক

অবরোধ শুরুর আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি অগ্নি:সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রবিবার ভোর সাড়ে ৬ টার মধ্যে দুষ্কৃতকারীরা যাত্রীবাহি এসব বাসসহ বিভিন্ন স্থানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

রোববার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে ২টি, রাজশাহী বিভাগে ১টি, বরিশাল বিভাগে ১টি, রংপুর বিভাগে ১টি অগ্নি:সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর গাউছিয়া মার্কেট এর সামনে মিরপুর লিংক নামক একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়, এরপর এলিফ্যান্ড রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রীন ইউনিভার্সিটির একটি বাস, সায়দাবাদের জনপথ মোড় এলাকায় রাইদা পরিবহনের একটি বাস ও গুলিস্তান পাতাল মার্কেট এর সামনে মনজিল পরিবহনের একটি  বাস ও সাইনবোর্ডের সিদ্দিরগঞ্জ এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্বরা।

এছাড়া রাত পৌনে ১২ টায়  ভেলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেসের একটি বাস, ভোর রাতে রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকার সাদ্দাম মার্কেটের সামনে একটি বাস, শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের একটি বাস, মিরপুর ৬ নম্বর এলাকায় একটি বাস ও গাজীপুরের ভোগরা এলাকায় একটি যাত্রীবাহি বাসে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে।

বিরোধীদলের চলমান আন্দোলনে কোন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা না ঘটলেও এই প্রথম আওয়ামীলীগের একটি পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বাদলপুর এলাকায় অবস্থিত আওয়ামীলীগের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় উশৃংখল কিছু দূর্বৃত্ব।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, প্রতিটি ঘটনায়’ই দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এসব ঘটনায় পুরো রাজধানীসহ পুরো দেশ জুড়ে জনমনে আতংক ছড়িয়ে পড়ে।

রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামী ডাক দেয় তিনদিনের অবরোধ। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com