বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

আজ (৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা শরীফ হুসাইন।

পর্যায়ক্রমে ৭টি মামলায় জামিন পান মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বর্তমানে তিনি নিজ গ্রামের বাড়ী নেত্রকোনায় রওনা হয়েছেন বলে জানা গেছে।

মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে মাওলানা রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com