বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিপুল পরিমান মাদক ধ্বংস করল বিজিবি

বিপুল পরিমান মাদক ধ্বংস করল বিজিবি

ডেস্ক রিপোর্ট –

চট্টগ্রামের বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে
রামগড় বিজিবি ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে

শুক্রবার (৪ নভেম্বর) সকালে এ মাদক ধ্বংসকরন অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি।

এসময়  রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে আটককৃত মালিকবিহীন বিভিন্ন প্রকার ৭২৫১ বোতল ভারতীয় মদ, ২৬৯ ক্যান বিয়ার, ১৯২৭ বোতল ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি গাঁজা, ২০৮.২৫ লিটার চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম, ৪৩ বিজিবি’র পরিচালক (অপারেশন), রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম, এফআইজি কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম, অধিনায়ক, ২৩ বিজিবি, অধিনায়ক, ৪০ বিজিবি, অধিনায়ক, বিজিবি হাসপাতাল, গুইমারাসহ চট্টগ্রাম জেলার স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকল স্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com