বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
দাপুটে জয়ে সেমির দৌড়ে আফগানিস্তান

দাপুটে জয়ে সেমির দৌড়ে আফগানিস্তান

রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ
রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ

স্টাফ রিপোর্টার-

বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নযাত্রা ছুটছেই। একের পর এক ম্যাচ জয়ে তারা চলে এসেছে সেমিফাইনালিস্ট হওয়ার দৌড়ে। আজ (শুক্রবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেট আর ১১১ বল হাতে রেখে হেসেখেলেই জিতেছে আফগানরা।

এই জয়ের পর তাদের ৭ ম্যাচে হয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার। যার অর্থ বড় দলগুলোর সঙ্গে সেমির দৌড়ে সমানভাবেই এগোচ্ছে আফগানরা। তাদের পরের দুই ম্যাচ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

লখনৌতে আজ বোলাররাই জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন আফগানিস্তানকে। জয়ের লক্ষ্য ছিল মোটে ১৮০ রান। ৫৫ রানের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ (১০) আর ইব্রাহিম জাদরানকে (২০) হারালেও রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির ফিফটিতে জয় পেতে কষ্ট হয়নি আফগানদের।

৫৪ বলে ৮ বাউন্ডারিতে ৫২ করে আউট হন রহমত। তবে অধিনায়ক শহিদি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে হার না মানা ৩১ করেন আজমতউল্লাহ ওমরজাই

এর আগে নেদারল্যান্ডসকে যেন শনির দশা পেয়ে বসেছিল। এক ইনিংসে চার-চারজন ব্যাটার কিনা পড়লেন রানআউটের ফাঁদে! আফগানিস্তান বোলিংও করেছে দুর্দান্ত। ফলে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস।

লখনৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই মুজিব উর রহমান এলবিডব্লিউ করে ফেরান ওয়েসলি বেরেসিকে। নেদারল্যান্ডসের বোর্ডে তখন মাত্র ৩ রান।

শুরুর সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছিলেন কলিন অ্যাকারম্যান আর ম্যাক্স ও’দাউদ। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৬৯ রানের মারকুটে জুটি গড়েন তারা।

কিন্তু এরপর টানা তিন রানআউটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। ও’দাউদ ৪০ বলে ৪২, কলিন অ্যাকারম্যান ৩৫ বলে ২৯ আর অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ১ বলে ০ করে হন রানআউট।

সাইব্রেন্ড অ্যাঙ্গেলব্রেখট একটা প্রান্ত ধরে ছিলেন। কিন্তু তাকেও পড়তে হয়েছে রানআউটের ফাঁদে। ৮৬ বলে ৬ বাউন্ডারিতে এই ব্যাটার করেন ৫৮ রান। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়া সাইব্রেন্ড ডাচদের ইনিংসে একমাত্র হাফসেঞ্চুরিয়ান।

আফগানিস্তানের মোহাম্মদ নবি ২৮ রানে ৩টি আর নুর আহমেদ ৩১ রানে নিয়েছেন ২টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com