বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

স্টাফ রিপোর্টার-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সরকারের পতন ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তিন দিনের সর্বাত্মক রেল-সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। মঙ্গলবার অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার শেল ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তখন তিন অবরোধকারীকে আটক করে পুলিশ।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। বিপুল জমায়েত হয় তাদের এই মহাসমাবেশে। সমাবেশ চলাকালে এক পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিএনপি নেতাকর্মীদের। মহাসমাবেশ পণ্ড হলে তারা হরতাল অবরোধ কর্মসূচিতে যায়।

গত বোরবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এদিন সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। লালমনিরহাটে এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩১ অক্টোবর শুরু হওয়া টানা অবরোধেও সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে কিশোরগঞ্জে ও সিলেটে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির তিনজনের মৃত্যু হয়।

গত ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ শেষে আজ আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com