বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ডেস্ক রিপোর্ট – 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় চালক গাড়িতে ছিলেন না।

পুলিশ জানায়, ট্রাকভর্তি চিনি নিয়ে ট্রাকটি লালপুলে পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোররাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আমাদের সঙ্গে তখন পুলিশ ও বিজিবি ছিল। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।’

কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ব্যাপারে ওয়াসি আজাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, গান পাউডার কিংবা পেট্রল মেরে ট্রাকে আগুন লাগিয়েছে কেউ। এ সময় চালকের খোঁজও পাওয়া যায়নি। গাড়িটি এস আলম গ্রুপের বলে জানতে পেরেছি।’

একই সময় সড়কে একটি গাছ কেটে ফেলা হয়েছিল। সেটিও সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com