বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঘারপাড়ায় ভাড়ার টাকা নিয়ে বিবাদে খুন, ঘাতককে গনপিটুনি

বাঘারপাড়ায় ভাড়ার টাকা নিয়ে বিবাদে খুন, ঘাতককে গনপিটুনি

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভাড়ার টাকা নিয়ে বিবাদে প্রাইভেটকার চালক রিপন হোসেন (৩০) খুন হয়েছেন। তিনি উপজেলার মহিরণ এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা ঘাতক বরকত উল্লাহ খান ওরফে বরকতকে গনপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার দুপুর ১টার দিকে মাইক্রোস্ট্যান্ডে বরকত ও তার স্ত্রী পিংকি মিলে বাঘারপাড়া মাইক্রোস্ট্যান্ড চালক সমিতির সাধারণ সম্পাদক রিপনের সাথে গাড়ি ভাড়া নিয়ে কথা বলছিলেন। ওই সময় ভাড়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বরকত তার কাছে থাকা ছুরি দিয়ে রিপনের বুকের বামপাশে আঘাত করে। ঠেকাতে গেলে সেখানকার ওষুধ ব্যবসায়ী হিরুও জখম হন। স্থানীয়রা চিকিৎসার জন্য প্রাথমিকভাবে তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিরু বাঘারপাড়া থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনার পর ঘাতক বরকতকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বরকত যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার মৃত মাহফুজুর রহমানের ছেলে। তিনি যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যুবলীগের আহবায়কের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেছেন, রিপন হত্যার ঘটনার সথে জড়িত যুবক বরকতকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com