বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।

ডেস্ক রিপোর্ট –

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে বাংলাদেশ। সেমিফাইনালের আশা ফিঁকে হয়েছিল আগেই, তবুও কাগজে কলমে টিকে ছিল টুর্নামেন্টে। আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।

৭ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। সেই দুই ম্যাচে জিতলেও দলটির পয়েন্ট হবে ৬। তবে এখন পর্যন্ত চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টেই ৮। অর্থাৎ, বাকি ২ ম্যাচে জয় পেলেও অস্ট্রেলিয়াকে ছোঁয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এদিনও চেনা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ২০৪ রানেই অলআউট হয় দলটি। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়েই ১২৮ রান তোলেন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। এরপর ৬৮ রান করা শফিক বিদায় নিলেও ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন ফখর। এদিন বেশি রান করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৯ রানের বেশি করতে পারেননি তিনি। ১৬০ রানের মাথায় বাবরের বিদায়ের পর ১৬৯ রানে ফেরেন ফখরও। তবে জয়ের জন্য বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ।

এর আগে, ২০৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। ওপেনার লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসান হাফ সেঞ্চুরির কাছাকাছি গেলেও সেটি পাননি। যথাক্রমে ৪৫ ও ৪৩ রানে আউট হন আসছে….

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com