বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি: পুলিশ সুপার বরাবর ৩ পুলিশ কর্মকর্তার বিরোদ্ধে বিএমএসএফ’র অভিযোগ

সাংবাদিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি: পুলিশ সুপার বরাবর ৩ পুলিশ কর্মকর্তার বিরোদ্ধে বিএমএসএফ’র অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাংবাদিককে পকেটে ইয়াবা টেবলেট ঢুকিয়ে মামলা দিয়ে চালান দেওয়ার হুমকি প্রদানকারী ৩ পুলিশ কর্মকর্তার বিরোদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবরে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চুনতি পুলিশ ফাঁড়িরবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)।

এ সংবাদ নিশ্চিত করেছেন বিএমএসএফ কেন্দ্রিয় কমিটির সদস্য সাংবাদিক সোহাগ আরেফিন।২৮শে জুন,রবিবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে হাজির হয়ে বিএমএসএফ কর্মকর্তারা এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ৩ পুলিশ কর্মকর্তা হচ্ছেন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর, উপ-পরিদর্শক রেজুয়ান ও সহকারী উপ-পরিদর্শক সিদ্দিক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২২ জুন পেশাগত দায়িত্ব পালনকালে জয়যাত্রা টেলিভিশনের দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি প্রতিনিধি মো. সেলিম উদ্দিন তথ্য সংগ্রহ করতে চুনতি পুলিশ ফাঁড়িতে যান।এ সময় ফাঁড়ীর অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা সেলিমের কোন কথা না শুনে কোন কারন ছাড়াই সাংবাদিককে ফাঁড়িতে কর্মরত এএসআই সিদ্দিক ও এসআই রেজুয়ান অসভ্য ও অবর্ননীয় ভাষায় গালিগালাজ শুরু করেন। শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে তারা সাংবাদিকের চোখ উফড়ে ফেলারও হুমকি দেন।

অভিযোগকারী সাংবাদিক সেলিম আরো বলেন, আমি এঘটনার কারণ জানতে চেয়ে প্রতিকার পেতে চুনতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলমগীর এর কাছে মৌখিকভাবে অভিযোগ করলে, তিনি অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো নিরব দর্শকের ভূমিকা পালন করেন এবং কোনভাবেই তিনি তাঁর অধস্তনদের থামানোর চেষ্টাই করেননি। সাংবাদিক সেলিম পুলিশের অসৌজন্যমুলক সব কথোপকথনের রেকর্ড আছে বলে জানান।

চুনতি পুলিশ ফাঁড়ীতে সাংবাদিকের সাথে পুলিশ কর্মকর্তাদের এমন অপ্রত্যাশিত ও অসৌজন্যমুলক আচরনের সারাদেশ থেকে গনমাধ্যম কর্মিদের তীব্র প্রতিবাদ ও নিন্দায় তৎক্ষনাত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় দেশব্যাপী ভাইর‌্যাল হয়ে পড়লে।

বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর পুলিশ কর্তৃক পেশাদার সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি এবং অসৌজন্যমূলক আচরনের তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ঘটনার সুষ্ঠুতদন্তের দাবী জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com