বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্বীপে আশ্রয় নেয়া তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

দ্বীপে আশ্রয় নেয়া তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার-

সুন্দরবন সংলগ্ন এলাকায় ডুবে যাওয়া ফিসিং বোটের তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ফিসিং বোটটি নষ্ট অবস্থায় ভাসমান থাকাকালীন ডুবে যায়। সে সময় বোটে থাকা তিন জন থেকে সাঁতরে পার্শবর্তী দ্বীপে আশ্রয় নিয়েছিল।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ৮:১৫ মিনিটের সময় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক অপারেশন সন্ধান ও মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল প্রদান করছিল। এ সময় সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে ওই ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় গ্রহণ করে।

কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দিয়েছে। বর্তমানে জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com