শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন

রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন

ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

স্টাফ রিপোর্টার-

রাজধানীর নিউমার্কেট থানার পাশে গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৮টার পর মার্কেটের ১১ নম্বর গলির ১৬৪ ও ১৬৫ নম্বর দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকানটির নাম রিয়া ট্রেডিং করপোরেশন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায়

আগুন নিয়ন্ত্রণে আসে৷

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে জানান, গাউসুল আজম মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আমরা আরও দুটি ইউনিট পাঠানোর সময় আগুন নিয়ন্ত্রণে চলে আসার খবরে তারা ফেরত আসেন। এ মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রিয়া ট্রেডিং করপোরেশন নামের লেজার প্রিন্টের দোকানে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ফলে দোকানের ভেতরে কিছু মালামাল ও বৈদ্যুতিক তার পুড়ে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরই পুড়ে যাওয়া মালামাল বাইরে বের করা হয়।

দোকানটির কর্মচারী আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হঠাৎ করেই লেজার মেশিন থেকে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ভেতরের ফোম থেকে এমনটি হতে পারে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরে বলা যাবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com