শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট-  

গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ি আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলেন। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে রোববার হরতাল সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

বাবুল হোসেন বলেন, হরতাল সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে। আমাদের ফাঁসাতে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com