বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, দুই জনের মৃত্যু

বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, দুই জনের মৃত্যু

বরিশাল জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ২ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

এবং নতুন করে ৬ জনসহ মোট ২৭৩ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে। রোববার (২৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে হিজলা উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ৪ জন, উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল নগরীর কাউনিয়া, কলেজ রোড, নিউ সার্কুলার রোড, ১৭ নং ওয়ার্ড, রুপাতলি প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ব্যাংকে কর্মরত ৩ জন, হিসাবরক্ষণ অফিসে কর্মরত ৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, আরআরএফে এ কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ২ জন , সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স, ১ জন চিকিৎসক, ২ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৭ জন ও মৃত দুই ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com