বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯ এ কল দিয়ে উদ্ধার পেল, পাঁচ তলার কার্ণিশে আটকে পড়া শিশু

৯৯৯ এ কল দিয়ে উদ্ধার পেল, পাঁচ তলার কার্ণিশে আটকে পড়া শিশু

ডেস্ক রিপোর্ট –

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে একটি ভবনের কার্ণিশে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার ( ২৫ অক্টোবর )  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া)  আনোয়ার সাত্তার। বুধবার সকালে শিশুকে উদ্ধার করা হয়।

আনোয়ার সাত্তার বলেন, বুধবার (২৫ অক্টোবর) সকালে ইসহাক নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ  ফোন করে জানান, ময়মনসিংহের ত্রিশালে  মাদ্রাসাতুল ইদকান নামের একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র দশ বছর বয়সী এক শিশু মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্ণিশে আটকে পড়েছে।

এ সময় তিনি শিশুটিকে জরুরি উদ্ধারের অনুরোধ জানান। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল। কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার ম হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

পরিদর্শক আনোয়ার আরও জানান, ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ষ্টেশন অফিসার সাদেকুর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com