মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাকরাইলে ডিবি পুলিশের উপর ককটেল নিক্ষেপ! বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেফতার

কাকরাইলে ডিবি পুলিশের উপর ককটেল নিক্ষেপ! বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ডিবি পুলিশের উপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ডিবি মতিঝিল জোনের উপ-কমিশনার রাজীব আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘ষড়যন্ত্রের পাঁয়তারার অভিযোগে’ বিএনপির ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে রমনা থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হবে।

তিনি জানান, রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেলে কিছু ব্যক্তি ‘ষড়যন্ত্রের পাঁয়তারা করছে’, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে পুলিশের ওপর ককটেল ছুড়ে মারা হয়। তবে এতে কেউ আহত হননি। এসময় ডিবি পুলিশ সেখান থেকে স্থানীয় বিএনপির ৫১ নেতাকর্মীকে আটক করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

ডিসি রাজীব আরও জানান, মামলায় গ্রেফতার স্থানীয় ৫১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com