মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

আর্জেন্টিনাকে জেতালেন মেসি
আর্জেন্টিনাকে জেতালেন মেসি

ডেস্ক রিপোর্ট-

পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।

গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।

আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com