বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার পেল দূর্ঘটনা কবলিত লাইটার জাহাজের ৬ স্টাফ

৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার পেল দূর্ঘটনা কবলিত লাইটার জাহাজের ৬ স্টাফ

স্টাফ রিপোর্টার- ৫৫০ টন ওজনের এগার হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল এমভি বালাশুর ৩ একটি লাইটার জাহাজ। পথিমধ্যে বরিশালের উজিরপুর থানাধীন সন্ধ্যা নদীর দোহারিকা ব্রিজের কাছে ডুবন্ত খুঁটির সাথে লেগে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পানি সেঁচার মেশিন পাওয়া গেলে ডুবে যাওয়া থেকে জাহাজটি রক্ষা করা যাবে।

এমন তথ্য জানিয়ে ১৬ অক্টোবর  আলমগীর নামে জাহাজটির একজন স্টাফ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ৬ জন স্টাফ রয়েছেন। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল আবদুল্লাহ মনসুর। কনষ্টেবল মনসুর তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী এবং এসআই সালাউদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেঁচার পাম্প সহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজটি থেকে ৬ জন নাবিককে উদ্ধার করে। এগারহাজার ব্যাগ সিমেন্ট থেকে দুইশ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, বাকি দশ হাজার আটশ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া সাব অফিসার জনাব মাহাবুব আলম ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com