বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত

মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত

ডেস্ক রিপোর্ট-

দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় দেশ ব্যাপী নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাথী শর্মা।

তিনি জানান, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয়,  ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্নরূপে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে  নৌ পুলিশ  নদীতে নিয়মিতভাবে  টহল কার্যক্রম জোরদার করেছে।

তিনি আরও জানান, অবৈধ ভাবে সরকারী নির্দেশনা অমান্য করে নির্বিচারে মা ইলিশ শিকার করার অপরাধে গত ১৫ অক্টোবর মোট ৯ কোটি ২৬ লক্ষ মিটার জাল,৬ শত ৫২ কেজি মাছ,৩২ টি নৌযান সহ মোট১৩৬ জন কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত একদিনের ওই অভিযানে মোট ৩২ টি মামলা করা হয়েছে।

এ বিষয়ে নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম বলেছেন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে’।

তিনি একসময়ের সহজলভ্য এই ঐতিহ্যবাহী মৎস্য সম্পদকে  আরো সমৃদ্ধ করার জন্য সকলেরই সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com