বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট-

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাজার থেকে সবজি কিনে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে পড়ে যেতে দেখে স্বজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন। উপস্থিত অনেকেই প্রথমে ধারণা করেন মোটরসাইকেলের টায়ার ফেটে শব্দ হয়েছে। এ কারণে পড়ে গিয়ে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায় উদয়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে উদয় মারা গেছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com