বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জে ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ ডাকাতি, আটক ১

মানিকগঞ্জে ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ ডাকাতি, আটক ১

পুলিশের হাতে আটক এক ডাকাত সদস্য।
পুলিশের হাতে আটক এক ডাকাত সদস্য।

ডেস্ক রিপোর্ট-

মানিকগঞ্জের দৌলতপুরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলি করে জননী জুয়েলার্সের মালিক দিলু রাজবংশীর কাছ থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ছিনিয়ে নিয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় ডাকাতের গুলিতে জাকির হোসেন মৃধা নামে একজন স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময়ে গ্রামবাসী ধাওয়া করে ১ ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ডাকাত মো. জসিম উদ্দিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। গুলিবিদ্ধ স্থানীয় বাসিন্দা জাকির হোসেন মৃধাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী জানান, দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী তিনি। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেল করে ৫ জন ডাকাত তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করে তাঁদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

দিলু রাজবংশী আরও জানান, আশপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করে। এ সময় ডাকাতরা পালানোর জন্য গুলি ছুড়ে। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ১ ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।‌‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com