বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপর কোস্ট গার্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপর কোস্ট গার্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপর কোস্ট গার্ড

ডেস্ক রিপোর্ট-

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি ঘাঁটি, ২৮টি ছোট-বড় জাহাজ এবং ৬৫টি স্থায়ী ও ২টি অস্থায়ী কন্টিনজেন্টের সদস্য শতাধিক জলযানের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’রক্ষার্থে ও ইলিশের প্রজননক্ষেত্র রক্ষার উদ্দেশে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনা-বেচা নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ড কার্যকরভাবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩’ পরিচালনার জন্য নানাবিধ কার্যক্রম নিয়েছে। কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকাগুলোতে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং, জনসচেতনতামূলক সভাসহ নানা প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩’ সফল করার লক্ষ্যে কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান চলমান রেখেছে।

কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে বলেও জানান লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com