রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এ্যানি‘র বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট ছিল- গোয়েন্দা প্রধান

এ্যানি‘র বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট ছিল- গোয়েন্দা প্রধান

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট-

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপি নেতা এ্যানি‘র বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট ছিল। সেই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা। সে যে পর্যায়ের নেতাই হোক; আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যেকোনো ব্যক্তি। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকে তাকে আইনের আওতায় আনা হবে।

এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ জানান, তার (এ্যানি) বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআরআইভুক্ত আসামি। দুটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও সে আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেফতার করে।

ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারংবার জানিয়েছিল কিন্তু সে হাজির হননি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আটকের পর দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। ধানমন্ডি থেকে আটকের পর আজ বুধবার দুপুর ১২টায় তাকে আদালতে নেয় পুলিশ। বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে,২৫ মে রাজধানীর ধানমন্ডিতে নাশকতার মামলায় ৩০ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com