বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৪

লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৪

লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৪
লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৪

 ডেস্ক রিপোর্ট-

মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী লেগুনায় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে লেগুনাটি খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লেগুনাচালক জাহিদ, আয়শাআবেদ ফাউন্ডেশনের কর্মী হুসনে আরা ও মানিকগঞ্জ শহরের মহাদেব মদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ভাটবাউর বাসস্ট্যান্ড থেকে যাত্রীর জন্য দাঁড়িয়েছিল লেগুনাটি। এ সময় একটি বাস পেছন থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তলিয়ে যাওয়া লেগুনা থেকে চালকসহ ৫ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

উদ্ধার হওয়ার দুই যাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আহত নাছিরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মুসা মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।মানিকগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মেরাজ উদ্দিন জানান, খাদে পড়ে যাওয়া লেগুনা উদ্ধার করা হয়েছে। এ সময় চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com