রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোস্ট গার্ডের পৃথক অভিযানে মাদক জব্দ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে মাদক জব্দ

স্টাফ রিপোর্টার-

টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্টগার্ডের পৃথক  অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫০ বোতল বিদেশী মদ ও ৫,৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় মাদক পাচারের সাথে জড়িত
২ জন আটকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, মাদকের একটি চালান মায়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার  হবে।

তিনি জানান, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে মঙ্গলবার ১০ অক্টোবর আনুমানিক সকাল ১০: ০০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনের একটি টহল দল টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা খুঁজে পাওয়া গেলে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১ কেজি (১০০০ গ্রাম)  ক্রিস্টাল মেথ “আইস)” ও ৩৫০ বোতল বিদেশী মদ জব্দ করে।

তিনি আরও জানান, বেলা ১১:৫০ মিনিটে বিসিজি স্টেশন টেকনাফের অপর একটি টহল দল টেকনাফ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিস এর একটি লোকাল বাস তল্লাশি চালায়।

তল্লাশি চলাকালীন সময়ে ওই বাসের ড্রাইভার মোঃ জসীম (৩০) এবং হেল্পার খালেদ মোর্শেদ (২০) এর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের টুল বক্সের ভিতরে লুকিয়ে রাখা কালো টেপ দ্বারা মোড়ানো ৩ টি প্যাকেট থেকে ৫,৬০০ পিস ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়। ড্রাইভার এবং হেল্পারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোস্টগার্ডকে জানায়, জব্দকৃত ইয়াবা  কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

কমান্ডার জানান, জব্দকৃত  আইস, বিদেশী মদ, ইয়াবা, বাস এবং আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com