বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট-

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ১১টায় ভারতের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদি।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত, ইংল্যান্ডের ঠিক উল্টো। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা, ইংল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইংল্যান্ড। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদি।

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারস্টো, দাউদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস উকস আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com