রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দমদমিয়া সীমান্ত থেকে ৩ কেজি ক্রিস্টাল মেস আইস জব্দ

দমদমিয়া সীমান্ত থেকে ৩ কেজি ক্রিস্টাল মেস আইস জব্দ

ডেস্ক রিপোর্ট –

টেনাফের দমদমিয়া সীমান্ত থেকে
৩.০৬৭ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দমদমিয়া সীমান্তে ২ বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে ভয়ংকর এই মাদক জব্দ করতে সক্ষম হয়। তবে মাদক পাচারে সংশ্লিষ্ট কাওকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (৯ অক্টোবর)  দুপুরে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ নদীনিবাস এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

পরবর্তীতে তথ্যের সতত্যা যাচাইয়ের লক্ষে দমদমিয়া বিওপি’র চোরাচালান প্রতিরোধী টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে।আনুমানিক রাত ১০:৫০ মিনিটে প্লাস্টিকের ব্যাগসহ দুইজন ব্যক্তিকে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে নদীনিবাস এলাকায় কেওড়া বাগানের ভিতরে আসতে দেখলে টহল দলের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওই দুই  ব্যক্তি অন্ধকারের সুযোগে ঘন কেওড়া বাগানের ভেতর দিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, টহলদলের সদস্যরা কেওড়া বাগানের ভিতর তল্লাশি অভিযান চালালে, মাদক কারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ৩.০৬৭ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com