বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯ এর সহায়তায় মাঝ নদীতে বিকল হওয়া জাহাজের ১৮ নাবিক উদ্ধার

৯৯৯ এর সহায়তায় মাঝ নদীতে বিকল হওয়া জাহাজের ১৮ নাবিক উদ্ধার

মাঝ নদীতে বিকল হওয়া জাহাজের ১৮ নাবিক উদ্ধার
মাঝ নদীতে বিকল হওয়া জাহাজের ১৮ নাবিক উদ্ধার

ডেস্ক রিপোর্ট –

এমটি নুরজাহান ২ নামের একটি জাহাজ ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল । পথিমধ্যে খুলনার দীঘলিয়া থানাধীন মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।

এমন তথ্য জানিয়ে (৮ অক্টোবর) রবিবার সকাল দশটায় রাজু নামে জাহাজটির একজন নাবিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল ইমন রতন বড়ুয়া। কনষ্টেবল ইমন তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই সাইফুল ইসলাম উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।

কেএমপি সদর নৌ থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া এসআই রিয়াজ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com